নাগরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন
০২ মে, ২০২৬ ০৪:১৭ অপরাহ্ন

  

নাগরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৬-১২-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন
নাগরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার ঐতিহ্যবাহী যদুনাথ ময়দানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ পুরস্কার বিতরনীর আয়োজন করে। এ সময় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফরহাদ হোসেন, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৬-১২-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 354 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com