শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-১২-২০১৯ ০৬:২৫ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সাহেব আলী (৩০) নামের এক যুবকের। বৃহস্পতিবার বিকালে উপজেলার তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের কাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেব আলী উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াসিন গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকাল তিনটার দিকে সাহেব আলী মটরসাইকেল করে তাড়াশ বাজারের যাওয়ার পথে একটি বাইসাইকেলকে ওভারটেক করতে গিয়ে কাস্তা মোড়ে নিযন্ত্রন হারিয়ে পড়ে যায়। এ সময় তার মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা আহতবস্থায় তাকে উদ্ধার করে প্রথম তাড়াশ হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com