শিবগঞ্জের গুজিয়াতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন
০৪ মে, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

  

শিবগঞ্জের গুজিয়াতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন

নিউজরুম
২৬-১২-২০১৯ ০৫:৩৭ অপরাহ্ন
শিবগঞ্জের গুজিয়াতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন
রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া বন্দরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে গুজিয়ায় শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইসলামী ব্যাংক মহাস্থানগড় শাখার ইনচার্জ আব্দুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ আব্দুল্লাহ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু, গুজিয়া গালস্ স্কুল এ্যান্ড কলেজের সভাপতি নবী নাজমুল আলম তালুকদার, গুজিয়া গালস্ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হক তোতা, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান তালুকদার বেনজির।
 
 
এসময় উপস্থিত ছিলেন ভরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবলু মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ, গুজিয়া আশরাফুল উলুম কাওমী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মনোয়ার হোসেন মাসুম, বিশিষ্ট সমাজ সেবক আফজাল হোসেন, আলহাজ্ব জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম শান্তু, বেলাল হোসেন, শাহাদত হোসেন, গুজিয়া বাজার শাখা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার প্রোপাইটার মাসুদ রানা, কাজী আব্দুস সামাদ, গুজিয়া মডেল স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মেহেদী হাসান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী আতাহার আলী, এরফান, আবু সাইদ, আলহাজ্ব ফুলমিয়া, রশিদুল ইসলাম, আব্দুল জলিল, জাহাঙ্গীর হোসেন, শাহারুল ইসলামসহ এলাকার সুধিজন।

নিউজরুম ২৬-১২-২০১৯ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 229 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com