শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ২৬-১২-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন |
রায়গঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্র্যাক সাংবাদিকদের সাথে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মসূচি অবহিতকরণ ও মতবিনিময় সভা করেছে।বৃহস্পতিবার বেলা ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মাইটিভির জেলা প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরূমে অনুষ্ঠিত সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি’র আওতায় ব্র্যাক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন ইমন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান। কর্মসূচির সেক্টর স্পেশালিষ্ট শরিফুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন। কর্মসূচির সার সংক্ষেপ উপস্থাপন করেন কর্মসুচির রাজশাহী আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান।
আরও বক্তব্য রাখেন রায়গঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম, ইত্তেফাকের রায়গঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দিপক কুমার কর, প্রবীন সাংবাদিক স.ম. আব্দুস সাত্তার , হাসানুজ্জামান সুলতান, গোলাম মোস্তফা, আশরাফ আলী প্রমুখ। এ সময় বক্তারা সামাজিক নিরাপত্তা বলয়ে নারী ও শিশুদের পাশে পুরুষদের সার্বিক সহযোগীতা এবং তাদের প্রতি অন্যায় আচরন রুখতে কার্যকর ভুমিকায় অবতির্ণ হতে জোর দেন। ঘুড়কা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী স্বর্ণ কিশোরী ক্লাবের লিডার আলফা ইসলাম মালা তার বিদ্যালয়ের ৭ম শ্রেণীর আরেক শিক্ষার্থী কাজলীকে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা করেন বলে বক্তব্য দেন। সভায় সাংবাদিক সহ ব্র্যাকের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের কর্মসূচির প্রতিনিধিরা বক্তব্য দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com