শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-১২-২০১৯ ০৫:২৫ অপরাহ্ন |
এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশে মটর সাইকেল দূঘটনায় সাহেব আলী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাড়াশ কাটাগাড়ী আঞ্চলিক সড়কে কাঁস্তা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সাহেব আলী মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে তার নিজ মোটর সাইকেল যোগে তাড়াশ তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে কাঁস্তা এলাকায় একটি বাই সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে রাস্তার পার্শ্বের গাছে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে মূর্মুষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিহতের বড় ভাই শামীম হোসেন নিশ্চিত করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com