নানা আয়োজনে তাড়াশে বড়দিন পালিত
২২ এপ্রিল, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন

  

নানা আয়োজনে তাড়াশে বড়দিন পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৫-১২-২০১৯ ১২:৫২ অপরাহ্ন
নানা আয়োজনে তাড়াশে বড়দিন পালিত

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে বড় দিন পালিত হয়েছে। বড়দিন উপলক্ষ্যে  খ্রিষ্টান পল্লী গুল্টা আবে মাড়িয়া মিশন ও মাধাইনগর ফাতেমা গীর্জায় রাতে কেক কাটা হয়। পরে গুল্টা মিশনারী পাল পুরোহিত ফাদার কার্লো বুদজি পিমে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। এছাড়া বিভিন্ন গ্রামে কীর্ত্তন, প্রার্থনা, উপহার সামগ্রী বিতরণ সহ নানা আয়োজন সম্পন্ন করা হয়েছে। এদিকে বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ গুল্টা মিশন পরিদর্শন করেন। সেখানে তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন  তাড়াশ ইউএনও (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ,  তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলমসহ আরো অনেকেই।   

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-১২-২০১৯ ১২:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 500 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com