কামারখন্দে নানা আয়োজনের মধ্য দিয়ে ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খাইরুল ইসলাম ঃ সিরাজগঞ্জে কামারখন্দে মঙ্গলবার বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কামারখন্দ প্রেসক্লাবে কেক কর্তন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ। তিনি বলেন, তৎকালীন পাকিস্থানী নির্যাতনের হাত থেকে বাঙালিকে মুক্ত করার লক্ষে দৈনিক ইত্তেফাক পত্রিকা বলিষ্ঠ ভুমিকা পালন করেছে। স্বাধীনতার পরবর্তীতে দেশ গঠনেও অনন্য ভুমিকা পালন করে চলেছে। কামারখন্দ প্রেসক্লাবের আহবায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই, দৈনিক সংগ্রামের কামারখন্দ প্রতিনিধি আব্দুস সবুর, দৈনিক ইত্তেফাকের কামারখন্দ প্রতিনিধি।