হাবিবুর রহমান মুকুলের ২য় মৃত্যু বার্ষিকী পালন
২৬ অক্টোবর, ২০২৬ ০২:১৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাবিবুর রহমান মুকুলের ২য় মৃত্যু বার্ষিকী পালন

মোঃ খায়রুল ইসলাম
২৪-১২-২০১৯ ১০:৪৫ অপরাহ্ন
হাবিবুর রহমান মুকুলের ২য় মৃত্যু বার্ষিকী পালন
খাইরুল ইসলামঃসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুলের ২য় মৃত্যুবার্ষিকী আজ (২৪ ডিসেম্বর)। এ উপলক্ষে বিকালে মরহুমের নিজ বাড়িতে কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামিলীগের সহ-সভাপতি মকবুল হোসেন মুকুল, আওয়ামিলীগের সহ-সভাপতি আতিকুর রহমান চাঁদ, ছাত্রলীগের সভাপতি পারভেজ রেজা পাভেল, কৃষকলীগের সেক্রেটারি আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন হোসেন, জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয় উপ-সম্পাদক মোঃ জাহিদ হাসান রকি, জামতৈল ইউনিয়ন ছাত্রলীগের আশিকুর রহমান আশিক এছাড়া বিভিন্ন শ্রেণীর মানুষ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি সাবেক কামারখন্দ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মুরাদ হোসেন নামে দুই ছেলে সন্তান ও কন্যা সন্তান রেখে যান।

মোঃ খায়রুল ইসলাম ২৪-১২-২০১৯ ১০:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com