মোহাম্মদ নাসিমকে পূনরায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় সলঙ্গায় দোয়া অনুষ্ঠিত
০৫ মে, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

  

মোহাম্মদ নাসিমকে পূনরায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় সলঙ্গায় দোয়া অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৪-১২-২০১৯ ০৬:০৩ অপরাহ্ন
মোহাম্মদ নাসিমকে পূনরায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় সলঙ্গায় দোয়া অনুষ্ঠিত

সলঙ্গা  প্রতিনিধিঃ  বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিলে সিরাজগঞ্জের সিংহ পুরুষ আলহাজ্ব মোহাম্মদ নাসিমকে ৩য় বারের মত সিনিয়র প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধান মন্ত্রী, দেশরতœ শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সলঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সলঙ্গা থানা আওয়ামী যুবলীগের আয়োজনে মঙ্গলবার বাদ আছর সরকার ভিলার কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা যুবলীগের আহ্বায়ক মোখলেছুর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সিনিঃ সহ-সভাপতি শ্রী ফণি ভুষণ পোদ্দার, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলাম ফরিদ, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার আরিফ, যুবলীগ নেতা আনিছুর রহমান, নাসিম, রাকিব, রিপন, আলী আশরাফ, রাশেদুল, হাসু, হিলটন প্রমুখ। শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৪-১২-২০১৯ ০৬:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 221 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com