নিজেই কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের কাছে ছুটছেন ইউএনও
০৫ মে, ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন

  

নিজেই কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের কাছে ছুটছেন ইউএনও

আব্দুল জলিল
২৪-১২-২০১৯ ০৬:০০ অপরাহ্ন
নিজেই কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের কাছে ছুটছেন ইউএনও

কাজিপুর  সংবাদদাতাঃ সিরাজগঞ্জের কাজিপুরে গত কয়েক দিনের মৃদু শৈত্য প্রবাহে তীব্র শীতে ছিন্নমূল মানুষগুলো শীতবস্ত্রের অভাবে সীমাহীন দুর্ভোগে পোহাচ্ছিলেন। আর এসব ছিন্নমূল মানুষের চরম কষ্টের কথা চিন্তা করে তাদের দুর্ভোগ লাঘবে নতুন কম্বল নিয়ে তাদের পাশের দাঁড়ান কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী।

মঙ্গলবার রাতে হাঁড় কাঁপানো শীতের মধ্যে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদে ছুটে যান তিনি। তিনি ছিন্নমূল মানুষগুলো কাছে গিয়ে নিজ হাতে তাদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন। আর শরীরে হুঁল ফোটানো শীতে মধ্যে নতুন কম্বল শরীরে জড়াতে পেয়ে ছিন্নমূল মানুষগুলো মুখে হাসির ঝিলিক দেখা দেয়। এ সময় তারা তাদের শীত নিবারণে কম্বল নিয়ে এগিয়ে আসায় ইউএনও জন্য সৃষ্টিকর্তা কাছে দুই হাত তুলে দোয়া করেন। ওই দিন রাতে চালিতাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থানরত প্রায় ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রা হয়। এ সময় চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউপি সদস্য সোলেমান, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া একই দিন রাতে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের গুচ্ছগ্রামের শীতার্তদের মাঝেও কম্বল বিতরণ করা হয়। ইউএনও মো. জাহিদ হাসান সিদ্দিকী জানান, গত কয়েক দিনে প্রচন্ড শীতে ছিন্নমূল মানুষগুলোর কষ্ট লাঘবে ওই কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে আরো বেশি পরিমাণে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানা তিনি। 

 


আব্দুল জলিল ২৪-১২-২০১৯ ০৬:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 202 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com