সলঙ্গায় পুরাতন কাপড়ের দোকানে উপচেপড়া ভীড়
০৫ মে, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

  

সলঙ্গায় পুরাতন কাপড়ের দোকানে উপচেপড়া ভীড়

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৪-১২-২০১৯ ০২:৫২ অপরাহ্ন
সলঙ্গায় পুরাতন কাপড়ের দোকানে উপচেপড়া ভীড়
জি,এম স্বপ্না : শীত জেঁকে বসেছে,ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় মানুষ আর প্রাণীকুলে যেন থর থর অবস্থা বিরাজ করেছে। জন জীবন স্থবির হয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরে প্রচন্ড শীতের কারনে নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলো পড়েছে বিপাকে। তীব্র শীতের কবল থেকে মানব শরীরকে একটু স্বস্থি দিতে সকলেই চাইছেন গরম কাপড়।পৌষের এই হাড় কাঁপানো শীত থেকে একটু পরিত্রাণ পেতে চাই শীতের পোষাক। তাই তো সলঙ্গার বিভিন্ন গ্রামের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ গুলো ছুটে চলেছে গরম কাপড়ের দোকানে। গত ২ দিন ধরে সলঙ্গা থানা সদর ,হাটিকুমরুল রোড,ভুঁইয়াগাতি, ঘুড়কা, সাহেবগন্জ,দবিরগন্জ,হরিনচড়া সহ থানার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, পুরাতন কাপড়ের দোকানে যেন তিল ধারনের ঠাঁই নেই।শুধু মানুষ আর মানুষ।দোকানীরা হাঁক ছেড়ে বলছে,কম দামে জ্যাকেট,সুয়েটার জাম্পার কিনতে এই দিকে আসুন। দোকানীরা বলছে, হঠাৎ করে শীত বেশী পড়ায় গত বছরের তুলনায় কয়েক দিন ধরে আমাদের এসব দোকানে খদ্দের বেশী মনে হচ্ছে। সলঙ্গার নামকরা পুরাতন কাপড় ব্যবসায়ী মোফাজ্জল হোসেন বলেন,জাপান,থাইল্যান্ড,চায়না, আমেরিকা ও তাইওয়ান থেকে এই পুরাতন কাপড়ের গাট্টি জাহাজে করে চট্রগ্রাম বন্দরে আসে, আর আমরা সেখান থেকে এগুলো কিনে এনে খুচরা বিক্রি করি।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৪-১২-২০১৯ ০২:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 415 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com