বেলকুচির সংবাদ প্রকাশের পর শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচির অসহায় শীতার্থদের নিয়ে অনলাইন ও পত্রিকায় সংবাদ প্রকাশ করার পর, দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বেলকুচি শাখার উদ্যোগে এই শীতকম্বল বিতরণ করা হয়।
উক্ত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংকের ডেপুটি ম্যানেজার আনোয়ার হোসেন, ম্যানেজার জাকির হোসেন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম, উপ-পরিদর্শক মুনসুর রহমান, ক্রেডিট অফিসার লিটু সাহা লিটন, অফিসার রেজওয়ানুল হক, আল মামুন, ক্যাশ অফিসার আজিজুল্লাহ খাঁন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন অঞ্চলের ৫ শতাধিক গরিব, দুস্থ, অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।