শিবগঞ্জে আনুষ্ঠানিকভাবে গুজিয়া মডেল স্কুলের শুভ উদ্বোধন
০৪ মে, ২০২৬ ০১:২২ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে আনুষ্ঠানিকভাবে গুজিয়া মডেল স্কুলের শুভ উদ্বোধন

নিউজরুম
২৪-১২-২০১৯ ০৭:৫৯ পূর্বাহ্ন
শিবগঞ্জে আনুষ্ঠানিকভাবে গুজিয়া মডেল স্কুলের শুভ উদ্বোধন
রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া বন্দরে আনুষ্ঠানিক ভাবে গুজিয়া মডেল স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় চত্ত্বরে শিবগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু'র সভাপতিত্বে আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এবং সৃজনশীল মেধা বিকাশের ক্ষেত্রে অত্র স্কুলটি সঠিক ভূমিকা পালনে এগিয়ে আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক সাজেদুর রহমান সিজু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুজিয়া গাল্স স্কুল এ্যান্ড কলেজের সভাপতি নবী নাজমুল আলম তালুকদার, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা কিল্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলালুর রহমান দুলাল, শিবগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছার রহমান মুন্নু, সাধারণ সম্পাদক মশিউর রহমান তালুকদার, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আবু জাফর। শিক্ষক শাহিনুর আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুজিয়া মডেল স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মেহেদী হাসান খোকন, শিক্ষক নুরে শাকিলা জাহান, মেজবাউল ইসলাম,তানজিলা আক্তার, আমিনুর রহমান, মাহমুদুল হাসান, জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম, অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, আনারুল ইসলাম, ফিরোজ আহমেদ, রুহুল আমিন, শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, এমদাদুল ইসলাম, গুজিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক শিখা আক্তার, ফেন্সি আক্তার, মিষ্টি আক্তার, আফরোজা আক্তার, ফরহাদসহ এলাকার বিপুল সংখ্যক অভিভাবক ও সুধীবৃন্দ। ক্যাপসনঃ সোমবার দুপুরে শিবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে গুজিয়া মডেল স্কুলের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। রবিউল ইসলাম রবি

নিউজরুম ২৪-১২-২০১৯ ০৭:৫৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 184 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com