কামারখন্দে একসঙ্গে তিন সন্তানের জন্ম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
২৫ অক্টোবর, ২০২৬ ০১:৩৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে একসঙ্গে তিন সন্তানের জন্ম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

মোঃ খায়রুল ইসলাম
২৪-১২-২০১৯ ০৭:৫৫ পূর্বাহ্ন
কামারখন্দে একসঙ্গে তিন সন্তানের জন্ম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
খাইরুল ইসলামঃ কামারখন্দ উপজেলায় একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ায় ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সদানন্দপুর (কড্ডার মোড়) ইস্কয়ার হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে ত্রিশ মিনিটের অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সন্তান জন্ম দিয়েছেন সেলিনা খাতুন নামের এক প্রসূতি। (২৩ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় ইস্কয়ার হাসপাতালে তিনটি সন্তানের জন্ম দেন ঐ প্রসূতি । এর মধ্যে দুটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান। সেলিনা খাতুন কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। সেলিনা খাতুনের স্বামী মো. রফিকুল ইসলাম জানান, টাকার অভাবে আগে থেকে কোন ধরনের প্রস্তুতি ছিলনা। আমার স্ত্রীর হঠাৎ প্রসব বেদনা উঠলে হাসপাতালে নিয়ে আসি। আমি গরিব মানুষ ইটভাটায় শ্রমিকের কাজ করে কোন রকমে সংসার চালাই। আগেরও একটি ১২ বছরের ছেলে আছে তাকে কষ্ট করে মাদরাসায় লেখা পড়া করাচ্ছি। এখন এই শীতের মধ্যে আমার স্ত্রী তিন সন্তানের জন্ম দেওয়াতে খুশি। কিন্ত দুঃখের বিষয় আমার সন্তানদের সঠিক ভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি। কর্তব্যরত ডাক্তার কমল কান্তি দাস বলেন, প্রসূতি মা এবং তিনটি বাচ্চা সকলেই সুস্থ আছেন। তবে তিনটি বাচ্চা গর্ভে থাকার কারণে স্বাভাবিক এর চেয়ে একটু ওজন কম রয়েছে। এদিকে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ বাচ্চাগুলোকে একনজর দেখার জন্য ক্লিনিকে ভিড় করছেন বলেও জানা গেছে।

মোঃ খায়রুল ইসলাম ২৪-১২-২০১৯ ০৭:৫৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 426 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com