কামারখন্দে রেলস্টেশন ও বাড়ী বাড়ী গিয়ে শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ
০৫ মে, ২০২৬ ০৫:০৪ অপরাহ্ন

  

কামারখন্দে রেলস্টেশন ও বাড়ী বাড়ী গিয়ে শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ

মোঃ খায়রুল ইসলাম
২৪-১২-২০১৯ ০৭:৫৩ পূর্বাহ্ন
কামারখন্দে রেলস্টেশন ও বাড়ী বাড়ী গিয়ে শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে রেলস্টেশন ও বাড়ী বাড়ী গিয়ে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। গত কয়েকদিনে সন্ধার পর উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী গিয়ে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও। তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম জানান, সত্যিকারের গবীর, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষদের জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। গত তিন দিনে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী ঘুরে প্রকৃত গবীর, অসহায় ও ছিন্নমূলদের মাঝে ২শ’৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। আরো কয়েকদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

মোঃ খায়রুল ইসলাম ২৪-১২-২০১৯ ০৭:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 291 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com