তাড়াশে দম্পতি মেলা
২৪ এপ্রিল, ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন

  

তাড়াশে দম্পতি মেলা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৩-১২-২০১৯ ০৭:৩১ অপরাহ্ন
তাড়াশে দম্পতি মেলা

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় ও নেটজ বাংলাদেশের তত্বাবধানে “আমরাই পারি” এর উদ্যোগে দম্পতি মেলা অনুষ্ঠিত হয়েছে।  
সোমবার সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা কে.আর উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি দম্পতি মেলার আয়োজন করা হয়। দম্পতি মেলায় দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কনিকা রানীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ, উপজেলা ভাইসচেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান।
এ সময় আমরাই পারি প্রকল্প সমন্বয়কারী এ্যাডভোকেট শাহীনা পারভীন, নিমগাছী অফিসের ট্রেনিং এন্ড এ্যাডভোকেসী অফিসার গৌরাঙ্গ ঘোষ, ফিল্ড অফিসার মাহবুবুল আলম, তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ও সাংবাদিক শায়লা পারভীনসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে উপজেলার “আমরাই পারি” নাগরিক জোটের ও স্থানীয় দম্পতিদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-১২-২০১৯ ০৭:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 409 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com