উল্লাপাড়ার খিরা যাচ্ছে সারাদেশেঃ-খিরা চাষে লাভবান কৃষক
০৪ মে, ২০২৬ ০১:০৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ার খিরা যাচ্ছে সারাদেশেঃ-খিরা চাষে লাভবান কৃষক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-১২-২০১৯ ০৪:৩৫ অপরাহ্ন
উল্লাপাড়ার খিরা যাচ্ছে সারাদেশেঃ-খিরা চাষে লাভবান কৃষক

রায়হান আলীঃ দেশী খিরার চাহিদা বেশি থাকায় এবং ফলন ভালো হওয়ায় এবছর চলতি মৌসুমে উল্লাপাড়া  রেকর্ড পরিমাণ খিরা চাষ হয়েছে। খিরা চাষে কম খরচ। শুধু একটু ভালোভাবে যতœ নিলেই অধিক পরিমাণে খিরা জন্মানো সম্ভব। 

উল্লাপাড়ায় আগাম খিরা চাষ করে কৃষকরা বেশ লাভভান হচ্ছেন। বাজারে নতুন খিরা উঠতে শুরু করেছে। ভাল দাম পেয়ে তারা বেশ খুশি। তবে অনেক এলাকায় আগাম চাষ করা খিরা গাছে মাকড় পোকার আক্রমন দেখা দেওয়ায় চাষীরা শংকিত। কৃষি অফিসের তথ্যনুযায়ি এ বছর উল্লাপাড়ায় ৩থশ হেক্টর জমিতে খিরা চাষাববাদ হয়েছে। উপজেলার পূর্ণীমাগাঁতী,বড়পাঙ্গাসী, উধুনিয়া, কয়রা,দূর্গানগর এবং লাহিড়ী মোহনপুর এসকল ইউনিয়নের গ্রাম গুলোতে খিরা চাষ বেশি হয়।

সিরাজগঞ্জ জেলার সর্ব বৃহৎ উল্লাপাড়ার  কয়রা বর্ধনগাছা ও চাকসা করম আলীর খিরার আড়ৎ। 
এখান থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রায় ৫০ ট্রাক খিরা বিক্রি হচ্ছে। আর এগুলো যাচ্ছে দেশের বিহৎ কুষ্টিয়া, ঝিনাইদহ, কালিগঞ্জ, যশোর,নোয়াপাড়া, দৌলাদপুর,খুলনাসহ ঢাকার বড়বড় বাজারে।  

কৃষকেরা জানান এবছর শুরুতেই প্রতি বস্তুা খিরা ১২'শ টাকা দরে  বিক্রি হচ্ছে। তবে খিরার দাম আরো বাড়তে পারে। গতবছর খিরার দাম কম থাকায় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই অঞ্চলের কৃষকদের। কিন্তু এবছর খিরার দাম ভালো পাওয়ায় গতবছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশাবাদী কৃষক। 

কয়রা রাখালগাছা গ্রমের কৃষক শফিকুল ইসলাম জানান তিনি  ৯ একক জমিতে খিরার আবাদ করেছেন। এবছর দাম বেশি পাওয়ায় খিরা চাষ করে আশানুরূপ ফল পেয়েছেন। বিঘা প্রতি ১ লাখ টাকার অধিক খিরা বিক্রি করবেন বলে তিনি আশাবাদী। 

খাদুলি গ্রামের কৃষক  জাকির হোসেন জানান তিনি আড়াই বিঘা জমিতে খিরা এর পাশাপাশি স্কোয়াশ চাষ করেছেন। বিঘা প্রতি ৫০ হাজার টাকা স্কোয়াস এবং ১ লাখ টাকার খিরা বিক্রি করবেন। 

খিরা ব্যবসায়ী মোশারফ হোসেন জানান এবছর খিরার দাম কৃষকেরা ভালো পেয়েছে আমরাও বাজারে খিরা বিক্রি করে লাভবান হয়েছি। তিনি জানান উল্লাপাড়ার খিরার চাহিদা ভালো রয়েছে কুষ্টিয়া, ঝিনাইদহ, কালিগঞ্জ, যশোর,নোয়াপাড়া, দৌলাদপুর এবং খুলনা।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন জানান গতবছরের চেয়ে এবছর ৩০ হেক্টর জমিতে বেশি খিরা চাষ হয়েছে। 
প্রতি হেক্টর জমিতে ২৪ মেট্রিকটন খিরা এবং ১৮ মেট্রিকটন শসা ফলন হয়েছে। এবছর উল্লাপাড়ায় খিরা ও শসা ফলন ভালো হয়েছে এবং দাম ও ভালো পাচ্ছে কৃষক। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-১২-২০১৯ ০৪:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 714 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com