শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৩-১২-২০১৯ ০১:৫৫ অপরাহ্ন |
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান,নিহত খাদিজা খাতুনের স্বামী বিদেশে থাকতো। কয়েকদিন হলো সে দেশে ফিরেছে। দেশে ফেরার পর থেকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জেরে রবিবার রাতে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী আব্দুল্লাহ শেখ স্ত্রী খাদিজাকে এলোপাথারি কিলঘুষি ও লাথি মারে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের লোকজন তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে রাতেই পুলিশ খাদিজার লাশ উদ্ধার করে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য আজ সোমবার সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। এঘটনায় নিহততের ভাই হুসাইন শেখ বাদী হয়ে আব্দুল্লাহ শেখকে আসামী হরে মামলা দায়ের করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com