স্কুল শিক্ষকের নাম ও ছবি দিয়ে ফেক আইডি খুলে প্রতারনা
০৫ মে, ২০২৬ ০৫:৪১ পূর্বাহ্ন

  

স্কুল শিক্ষকের নাম ও ছবি দিয়ে ফেক আইডি খুলে প্রতারনা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২২-১২-২০১৯ ০৬:২৭ অপরাহ্ন
স্কুল শিক্ষকের নাম ও ছবি দিয়ে ফেক আইডি খুলে প্রতারনা
জি,এম স্বপ্না সলঙ্গাঃ উল্লাপাড়ায় এক স্কুল শিক্ষকের নাম ও ছবি দিয়ে ফেক আইডি খুলে বিভিন্ন ছবি এবং ভুয়া তথ্য পোষ্ট করে প্রতারনা করার অভিযোগ  পাওয়া গেছে। বিষয়টি নিয়ে গত ১৩ ডিসেম্বর উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। যার জিডি নম্বর ৫৯৯। জানা গেছে, মৃত আবু বক্কর সিদ্দিক এর পুত্র উল্লাপড়ার ঝিকিড়া মহল্লায় বসবাসরত ও  সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান মতিন এর নাম ও ছবি ব্যাবহার করে গত (১১ডিঃ) কে বা কাহারা ফেক আইডি খুলে ফেসবুকে বিভিন্ন অশ্লীল ছবি ও বিভিন্ন ভুয়া তথ্য পোষ্ট করলে তার দৃষ্টি গোচর হয়। তার নাম ও ছবি দিয়ে ফেক আইডির মাধ্যমে মানহানিকর বা সরকার বিরোধী কোন তথ্য পোষ্ট হওয়ায় সে তার জিবনের অপুরনীয় ক্ষতির আশংঙ্খা চিন্তা করে উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২২-১২-২০১৯ ০৬:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 382 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com