শাহজাদপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৪ জুলাই, ২০২৬ ০৬:২৭ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


২২-১২-২০১৯ ০৪:০০ অপরাহ্ন
শাহজাদপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার : শাহজাদপুরে হৃদয় নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। শুক্রবার বিকেলে উপজেলার দরগাহরচর গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত কিশোর ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। মৃতের বাবা বলেন, শুক্রবার হৃদয়কে বাড়িতে একা রেখে পরিবার নিয়ে বিয়ের দাওয়াতে যাই। বিকেলে দাওয়াত থেকে ফিরে ঘরে ঢুকেই হৃদয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার দেহ নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহজাদপুর থানার এসআই আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই হৃদয়ের মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

২২-১২-২০১৯ ০৪:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 442 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com