শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-১২-২০১৯ ০৩:৫৬ অপরাহ্ন |
এমএ মাজিদ : সিরাজগঞ্জর সলঙ্গায় অভিযান চালিয়ে ৪৭৯ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে আটক করেছে র্যাপিট এ্যাকশান ব্যাটিলিয়ার র্যাব ১২। র্যাব-১২ সুত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি দল সলঙ্গা র্যাব-১২এর সদর দপ্তরের সামনে একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে ৪৭৯ বোতল ফেন্সিডিল,৩টি মোবাইল সেট, ৪টি সীম কার্ড, নগদ ৫হাজার ৫শ টাকা ও গাড়ীর কাগজপত্র জব্দ করেন।
এসময় মোঃ সাইদুর রহমান (৩২), মোঃ রুবেল (১৯) ও মোঃ দুলাল মিয়া (২৮),কে আটক করেন। পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com