তৃণমূলের সব ইউনিটের সম্মেলন দ্রুত সম্পন্ন করার নির্দেশ
০৮ নভেম্বর, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

  

তৃণমূলের সব ইউনিটের সম্মেলন দ্রুত সম্পন্ন করার নির্দেশ

নিউজরুম
২২-১২-২০১৯ ০৩:২৯ অপরাহ্ন
তৃণমূলের সব ইউনিটের সম্মেলন দ্রুত সম্পন্ন করার নির্দেশ

যেসব ইউনিটের সম্মেলন এখনো হয়নি সেগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে গণভবনে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, যেসব সম্মেলন এখনো হয় নি, সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। আগামীতে সব কমিটির সম্মেলন সময় মতো করতে হবে; তা না হলে কমিটি ভেঙ্গে দেয়া হবে।

 

তিনি বলেন, সংগঠন শক্তিশালী হলে, যে কোনো অবস্থা মোকাবিলা করা যায়। কোথাও যাতে কোনো বদনাম না হয়, সেদিকেও খেয়াল রাখতে নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। সংগঠনের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, জনগণের কাছে আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে। এটা যেন অব্যাহত থাকে। সেভাবে সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। দেশ ও দলের বদনাম হয় এমন কাজ করা যাবে না। এলাকার উন্নয়ন কাজে মনোযোগ দিতে হবে।


নিউজরুম ২২-১২-২০১৯ ০৩:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 138 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com