প্রচন্ড শীতে কাঁপছে চৌহালী যমুনা পাড়ের মানুষ
২৮ এপ্রিল, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন

  

প্রচন্ড শীতে কাঁপছে চৌহালী যমুনা পাড়ের মানুষ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২২-১২-২০১৯ ১২:১৯ অপরাহ্ন
প্রচন্ড শীতে কাঁপছে চৌহালী যমুনা পাড়ের মানুষ

মোঃআব্দুল লতিফঃ সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে প্রচন্ড শীতে যমুনা পাড়ের অসহায় মানুষ গুলি বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে বৃদ্ধ ও শিশুরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। গরম কাপড়ের অভাবে অসহায় পরিবারগুলো ভোগান্তিতে পড়েছে। জানা গেছে,গত বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর, মধ্যরাত থেকে আজ পর্যন্ত ঘন কুয়াশায় সূর্যের মুখ না দেখার কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে। শৈত্যপ্রবাহের ফলে মানুষ জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না, নদীপথে মালামাল, মানুষজন পরিবহনে ব্যাঘাত ঘটছে ঘন কুয়াশার কারনে। হটাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া শ্রমজীবি মানুষরা সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে। এছাড়া শীতের কারণে বৃদ্ধ ও শিশুরা অসহায় জীবন যাপন করছে। গরম কাপড়ের অভাবে ছিন্নমুল মানুষ বেশি কষ্ট পাচ্ছে। বাস,ট্রাক ও অন্যান্য যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে রিক্সা,ভ্যান,অটো চার্জারের যাত্রী ও চালকরা প্রয়োজনের তাগিদে ঘন কুয়াশার মধ্যে চলাচল করছে।

 

এদিকে,প্রচন্ড শীতের কারণে স্থানীয় কৃষকরা মাঠে কাজে যেতে পারছে না। সরকারি ও বেসরকারি পর্যায়ে গরম কাপড় হিসেবে কম্বল বিতরণ চলছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ  জানান, সরকারীভাবে এ পর্যন্ত  উপজেলার ৭ টি ইউনিয়নে মোট ৩ হাজার ৫ শত শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগেও অসহায় ও দরিদ্রদের মাঝে ২ শত কম্বল বিতরণ সহ সর্ব মোট ৩ হাজার ৭ শত কম্বল বিতরণ করা হয়েছে।এছাড়া তিনি শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।

 

এদিকে তীব্র শীতের কারণে অনেকে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে যমুনা পাড়ের অসহায় মানুষ । চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদের বলেন, শীতের কারণে অনেকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভির করছে, ইনডোর চালু না হওয়ায় নাগরপুর অথবা টাংগাইলে রেফার করতে হচ্ছে কিছু রোগী ৷ এছাড়া ঠান্ডাজনিত রোগে আক্রান্ত এবং এ্যাজমা রোগিদেরকে বিশেষ সেবা প্রদানের প্রস্তুতি নেয়া হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ দিকে ঘোরজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মোঃ রমজান আলী জানান, আমি ৫ শত ১০ টি কম্বল পেয়েছি আগামী ২২ অথবা ২৩ ডিসেম্বর বিতরণ শুরু করব 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২২-১২-২০১৯ ১২:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 361 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com