পুনরায় আ' লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত মোহাম্মদ নাসিম
০৮ নভেম্বর, ২০২৬ ১১:১১ অপরাহ্ন

  

পুনরায় আ' লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত মোহাম্মদ নাসিম

আব্দুল জলিল
২২-১২-২০১৯ ১০:০৬ পূর্বাহ্ন
পুনরায় আ' লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত মোহাম্মদ নাসিম
কাজিপুর  প্রতিনিধিঃ শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, সিরাজগঞ্জ - ১ (কাজিপুর) সংসদীয় আসনের নির্বাচিত এমপি মোহাম্মদ নাসিম পুনরায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন।  এর আগে, কণ্ঠভোটে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন। নবম বারের মতো সভাপতি পদে নির্বাচিত হলেন শেখ হাসিনা। এ ছাড়া টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।
 
 
মোহাম্মদ নাসিম প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন কাজিপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন সাকার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উত্তর বঙ্গের সিংহপুরুষ, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম কাজিপুর উপজেলাকে ডিজিটাল উপজেলায় পরিনত করবেন এমনটাই প্রত্যাশা স্থানীয় নেতৃবৃন্দের।  

আব্দুল জলিল ২২-১২-২০১৯ ১০:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 213 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com