সিরাজগঞ্জে দুই দিনব্যাপী মঞ্চায়িত হয়ে গেলো দুর্বার নাট্যগোষ্ঠীর নাটক মানিক তলার আলা সর্দার
১৯ এপ্রিল, ২০২৬ ০৫:৩৭ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে দুই দিনব্যাপী মঞ্চায়িত হয়ে গেলো দুর্বার নাট্যগোষ্ঠীর নাটক মানিক তলার আলা সর্দার

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
২১-১২-২০১৯ ০৯:২৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে দুই দিনব্যাপী মঞ্চায়িত হয়ে গেলো দুর্বার নাট্যগোষ্ঠীর নাটক মানিক তলার আলা সর্দার

সিরাজগঞ্জ ঃ নাটকের মাধ্যমে জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস নির্মূল আমাদের অঙ্গিকার এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো দুর্বার নাট্যগোষ্ঠীর নাটক মানিক তলার আলা সর্দার। 

স্থানীয় পৌর ভাসানী মিলনায়তনে ২০ ও ২১ ডিসেম্বর মঞ্চস্থ হয় নাটক মানিক তলার আলা সর্দার। তরঙ্গ আনোয়ারের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন স ম আলাউদ্দিন। দুইদিনব্যাপী নাটক দেখেতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন। নাটকে অভিনেতা ও অভিনেত্রীদের প্রানবন্ত অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। নাটক শুরুর পুর্বে বক্তব্য রাখেন সিরাজগঘ্জ সম্মিলিত সাংস্কৃডুশ জোটের সভাপতি হেলাল আহমেদ,সাধারন সম্পাদক দিলীপ গৌর,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুন,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারন সম্পাদক ইমরান মুরাদ। পরিচালনা করেন দুর্বার নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু। সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি রফি খন্দকার। সহযোগীতায় ছিলেন কথক থিয়েটারের প্রধান পরিচালক হাফিজুর রহমান সামাদ। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স ম আলা উদ্দিন,সুস্মিতা সুমি,জান্নাতি,মোহনা,আলিফ,দ্বীপ,আকাশ,মানিক,আনিছ,টি এম জিন্নাহ,মাওন,বিশাল,প্রিতম,হামিদ,আলম,সোয়াদ,সোহান,সিমান্ত। শীতের সন্ধ্যায় দুইদিনের এই আয়োজনে ভাসানী মিলনায়তন নাট্য কর্মিদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে। 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২১-১২-২০১৯ ০৯:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 596 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com