উল্লাপাড়ায় শ্লীলতাহানির অভিযোগে স্কুল শিক্ষক শ্রীঘরে
০৪ মে, ২০২৬ ০৩:১৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় শ্লীলতাহানির অভিযোগে স্কুল শিক্ষক শ্রীঘরে

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-১২-২০১৯ ০৫:৩৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় শ্লীলতাহানির অভিযোগে স্কুল শিক্ষক শ্রীঘরে

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক মধ্য বয়সী এক নারী কে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত  ইকবাল হোসেন কয়রা দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  শুক্রবার দুপুরে ওই নারী থানায় শ্লীলতাহানির অভিযোগ এনে উল্লাপাড়া মডেল থানায় স্কুল শিক্ষকের নামে মামলা করেন। 

এরআগে সকালে উল্লাপাড়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারী (২৮) কে একা পেয়ে স্কুল শিক্ষক শ্লীলতাহানির চেষ্টা চালায় চিৎকার চেঁচামিচির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে এসময় স্কুল শিক্ষক পালিয়ে যায়। 

এই নারীর অভিযোগ দীর্ঘদিন যাবৎ ইকবাল হোসেন তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় ফোনে হুমকি দিতো। 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা জানান শুক্রবার মামলার প্রেক্ষিতে তাকে সেদিন রাতে শ্যামলীপাড়া থেকে স্কুল শিক্ষক কে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-১২-২০১৯ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 568 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com