রতনকান্দিতে নবম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড,কনের ভগ্নীপতির অর্থদন্ডঃ
১৮ মে, ২০২৬ ০৭:১৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

রতনকান্দিতে নবম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড,কনের ভগ্নীপতির অর্থদন্ডঃ

নিউজরুম
২১-১২-২০১৯ ০৫:৩৬ অপরাহ্ন
রতনকান্দিতে নবম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড,কনের ভগ্নীপতির অর্থদন্ডঃ

 সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের খোর্দ্দবয়ড়া গ্রামে নবম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের খোর্দ্দবয়ড়া গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে খোর্দবয়ড়া গ্রামের নবম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে একই ইউনিয়নের মৈশামূড়া গ্রামের গার্মেন্টস কর্মী (২০) এর বিয়ের আয়োজন চলছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক।পরে ভ্রাম্যমাণ আদালত কনের বাল্যবিবাহ বন্ধ করে কনের ভগ্নীপতিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।বর ও কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং তাদের ছেলে ও মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।


নিউজরুম ২১-১২-২০১৯ ০৫:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 267 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com