সিরাজগঞ্জ-পাবনার ইউপি ডিজিটাল সেন্টারের ১৭ জনের পদ সংরক্ষণের নির্দেশ
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:২২ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জ-পাবনার ইউপি ডিজিটাল সেন্টারের ১৭ জনের পদ সংরক্ষণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-১২-২০১৯ ০৫:০৬ অপরাহ্ন
সিরাজগঞ্জ-পাবনার ইউপি ডিজিটাল সেন্টারের ১৭ জনের পদ সংরক্ষণের নির্দেশ
জহুরুল ইসলাম: ইউনিয়ন পরিষদের (ইউপি) ডিজিটাল সেন্টারের সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে সিরাজগঞ্জ-পাবনার দুই জেলার ১৭ জনের জন্য সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ দুই জেলার ইউপি ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা পদে কর্মরতদের রাজস্ব খাতে আত্তীকরণ না করে হিসাব সহকারী-কাম-কম্পিউটার পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং উদ্যোক্তা পদে কর্মরতদের রাজস্ব খাতে আত্তীকরণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (গত ১২ ডিসেম্বর) পৃথক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মুহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারীরা ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের পদে নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করেন। তারা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা পদে কর্মরত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম। অন্য দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। আদেশের পর আইনজীবী মোঃ তাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে নয় বছর ধরে কর্মরত আছেন রিট আবেদনকারীরা। অথচ তাদের রাজস্ব খাতে আত্তীকরণ না করে হিসাব সহকারী-কাম-কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত বৃহস্পতিবার ১৭ জনের জন্য হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদ ছয় মাসের জন্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। ফলে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের এ ১৭টি পদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে এবং পদগুলো সংরক্ষিত থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-১২-২০১৯ ০৫:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1025 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com