তাড়াশে পল্লী বিদ্যূৎ সমিতির পরিচালক পদে মো: শামসুল ইসলাম নির্বাচিত
২৯ এপ্রিল, ২০২৬ ০৫:১৯ পূর্বাহ্ন

  

তাড়াশে পল্লী বিদ্যূৎ সমিতির পরিচালক পদে মো: শামসুল ইসলাম নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-১২-২০১৯ ০১:১৩ অপরাহ্ন
তাড়াশে পল্লী বিদ্যূৎ সমিতির পরিচালক পদে মো: শামসুল ইসলাম নির্বাচিত

আশরাফুল ইসলাম রনি:  সিরাজগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতি-১ এলাকার পরিচালক নির্বাচনে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন মো: শামসুল ইসলাম।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতি-১ উল্লাপাড়া অফিসসূত্র জানায়, ২০১৯-২০২০ অর্থ বছরে এলাকার পরিচালক নির্বাচনে তাড়াশ উপজেলায় তিনজন প্রার্থী নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেন। এরা হলেন বর্তমান পরিচালক মো: শামসুল ইসলাম, মো: শামীম আক্তার ও মো:আব্দুল কাদের।
 মনোনয়নপত্রের চুড়ান্ত যাচাইয়ে  মো: শামীম আক্তারের বিদ্যূৎ বিল বকেয়া, সমিতির কাজে বাধা দান ও মনোনয়ন ফরমের প্রতি পাতায় স্বাক্ষর না থাকায় এবং মো:আব্দুল কাদের মনোনয় ফরম যথাযথ পূরণ না করায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়। অপরদিকে মো:শামসুল ইসলামের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। এবং ১৯ ডিসেম্বর প্রতীক বরাদ্ধ করা হলেও তাড়াশ উপজেলায় কোন নির্বাচন হচ্ছে মর্মে জানিয়েছে পল্লী বিদ্যূতের নির্বাচন কমিশন। এতে করে মো:শামসুল ইসলাম একক প্রার্থী হিসেবে পূণরায় পরিচালক নির্বাচিত হোন। তিনি এর আগেও দুবার পরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-১২-২০১৯ ০১:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 565 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com