'ভয়েস অব কাজিপুর' র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:২৩ অপরাহ্ন

  

'ভয়েস অব কাজিপুর' র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আব্দুল জলিল
২১-১২-২০১৯ ০৯:৩৪ পূর্বাহ্ন
'ভয়েস অব কাজিপুর' র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজিপুর প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের কাজিপুরে শুক্রবার (২০ ডিসেম্বর) প্রতি বছরের ন্যায় এবারও নদী ভাঙ্গন কবলিত এলাকার চতুর্থ শ্রেণীর কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে উত্তরবঙ্গের জনপ্রিয় সামাজিক সংগঠন 'ভয়েস অব কাজিপুর'। গত কয়েক বছর যাবৎ এই প্রতিষ্ঠানের উদ্যোগে ও অর্থায়নে কাজিপুর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।কাজিপুর আর.ডি উচ্চ বিদ্যালয়ে  শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ১০.৩০ মিনিটে পরীক্ষা শুরু হয় এবং ১২.৩০ মিনিটে পরীক্ষা শেষ হয়।শতকরা ২০ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদাণ করা হবে বলে জানান বৃত্তি কর্তৃপক্ষ। আগামী ২১ ফেব্রুয়ারী ২০২০ তারিখে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ (শিক্ষা উপকরণ,সনদ,নগদ অর্থ,ক্রেস্ট, বই ইত্যাদি)করা হবে।
 
বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবু,প্রতিষ্ঠাতা আশকার পাইন,সহ সভাপতি রাশেদুল হক,সহ সাধারণ সম্পাদক রেজাউল হক মুন্না,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবুল কাশেম,ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবু শাহীন আজাদ,নারী ও শিশু বিষয়ক সম্পাদক আশা সরকার,কার্যকরী সদস্য হেলাল উদ্দিন,কোষাধ্যক্ষ ওবায়দুল আল আমীন,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু,পাঠাগার বিষয়ক সম্পাদক আতাউর রহমান,সাধারণ সদস্য নুরুল ইসলাম সহপ্রমুখ। 

আব্দুল জলিল ২১-১২-২০১৯ ০৯:৩৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 231 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com