পদ্মায় ট্রলারডুবিতে শাহজাদপুরের ৪ শ্রমিক নিখোঁজ!
০৪ মে, ২০২৬ ০১:২১ পূর্বাহ্ন

  

পদ্মায় ট্রলারডুবিতে শাহজাদপুরের ৪ শ্রমিক নিখোঁজ!


২০-১২-২০১৯ ১১:৫১ অপরাহ্ন
পদ্মায় ট্রলারডুবিতে শাহজাদপুরের ৪ শ্রমিক নিখোঁজ!
শামছুর রহমান শিশির : পাবনার কাজিরহাট থেকে বিপুল পরিমান পাথর লোড দিয়ে রাজবাড়ীর অভিমূখে যাত্রা করে শুক্রবার সকাল ১০ টার দিকে রাজবাড়ী গুদারাঘাট সংলগ্ন পদ্মা নদীর পয়েন্টে পাথরবোঝাই ট্রলারটি ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারের ওপরিভাগে অবস্থানরত ৫ জন ও হাউজের ভেতরে অবস্থানরত অপর ৫ শ্রমিকের মধ্যে ৬ জন প্রাণে বেঁচে গেলেও ৪ শ্রমিক নিখোঁজ রয়েছে। নিখোঁজ ৪ শ্রমিকেরা হলেন, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের সন্তোষা গ্রামের শাহজাহান শেখের ছেলে নূরজামাল (৩২), আমজাদ শেখের ছেলে আলামিন শেখ (৩০), আবুলাল শেখের ছেলে আবদুল শেখ (৩১) ও আলতাফ প্রামানিকের ছেলে ফারুক প্রামাণিক (৩২)। অপরদিকে, প্রাণে বেঁচে ফেরারা হলেন, ট্রলার মালিক ও মাঝি বেড়া উপজেলার আমাইকোলা এলাকার ঝুনু, সন্তোষা গ্রামের সোরমান খাঁ, ফরহাদ সরকার, শাহীনুর ফকির, ইউনুস মোল্লা ও করশালিখা স্যার্নালপাড়া মহল্লার শাহীন মোল্লা। উপজেলার রূপবাটি ইউনিয়নের সন্তোষা গ্রামের নুরুল ইসলাম, প্রাণে বেঁচে ফেরা শ্রমিক ইউনুস মোল্লা ও তার ভাই ইমরান মোল্লা বলেন, 'বিপুল লোডবাহী ট্রলারটি রাজবাড়ী গুদারাঘাট সংলগ্ন পদ্মা নদীর পয়েন্টে পৌঁছালে অকস্মাৎ বিকট শব্দে ট্রলারের মাঝ বরাবর ফেটে পদ্মায় তলিয়ে যেতে থাকে। এ সময় ট্রলারের ওপরিভাগে অবস্থানরত ৫ জন ও হাউজের ভেতরে থাকা অপর ৫ শ্রমিকের মধ্যে ৬ জন প্রাণে বেঁচে গেলেও অপর ৪ শ্রমিকের কোন সন্ধান মেলেনি। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২ টার দিকে উদ্ধারকাজ শুরু করলেও নিখোঁজ ৪ শ্রমিকের কোন হদিস তারা পাননি।' এদিকে, মর্মান্তিক এ ট্রলার ডুবির খবর দ্রুত ছড়িয়ে পড়লে সন্তোষা গ্রামের ঘরে ঘরে কান্নার রোল ছড়িয়ে পড়ে। নিখোঁজ ৪ শ্রমিকের অাত্মীয়- স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে পড়েছেআলতাফ প্রামানিকের ছেলে ফারুক প্রামাণিক (৩২)। অপরদিকে, প্রাণে বেঁচে ফেরারা হলেন, ট্রলার মালিক ও মাঝি বেড়া উপজেলার আমাইকোলা এলাকার ঝুনু, সন্তোষা গ্রামের সোরমান খাঁ, ফরহাদ সরকার, শাহীনুর ফকির, ইউনুস মোল্লা ও করশালিখা স্যার্নালপাড়া মহল্লার শাহীন মোল্লা। উপজেলার রূপবাটি ইউনিয়নের সন্তোষা গ্রামের নুরুল ইসলাম, প্রাণে বেঁচে ফেরা শ্রমিক ইউনুস মোল্লা ও তার ভাই ইমরান মোল্লা বলেন, 'বিপুল লোডবাহী ট্রলারটি রাজবাড়ী গুদারাঘাট সংলগ্ন পদ্মা নদীর পয়েন্টে পৌঁছালে অকস্মাৎ বিকট শব্দে ট্রলারের মাঝ বরাবর ফেটে পদ্মায় তলিয়ে যেতে থাকে। এ সময় ট্রলারের ওপরিভাগে অবস্থানরত ৫ জন ও হাউজের ভেতরে থাকা অপর ৫ শ্রমিকের মধ্যে ৬ জন প্রাণে বেঁচে গেলেও অপর ৪ শ্রমিকের কোন সন্ধান মেলেনি। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২ টার দিকে উদ্ধারকাজ শুরু করলেও নিখোঁজ ৪ শ্রমিকের কোন হদিস তারা পাননি।' এদিকে, মর্মান্তিক এ ট্রলার ডুবির খবর দ্রুত ছড়িয়ে পড়লে সন্তোষা গ্রামের ঘরে ঘরে কান্নার রোল ছড়িয়ে পড়ে। নিখোঁজ ৪ শ্রমিকের অাত্মীয়- স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে পড়েছে।

২০-১২-২০১৯ ১১:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 799 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com