বেলকুচিতে শীতের প্রকোপ বেড়েছে দূর্ভোগ, নেই শীতবস্ত্র
২৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন

  

বেলকুচিতে শীতের প্রকোপ বেড়েছে দূর্ভোগ, নেই শীতবস্ত্র

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-১২-২০১৯ ০৭:৫৬ অপরাহ্ন
বেলকুচিতে শীতের প্রকোপ বেড়েছে দূর্ভোগ, নেই শীতবস্ত্র
জহুরুল ইসলাম: টানা তিন দিন দেশের বিভিন্ন স্থানের মত সিরাজগঞ্জের বেলকুচির বয়ে যাচ্ছে সৈত প্রবাহ। এ অঞ্চলে এখনও পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। শীতের তীব্রতা এতোটাই প্রখর হয়ে দাড়িয়েছে যা মানুষের অসহনীয় পর্যায়ে এসে গেছে। মানুষ সঠিক সময় মত কোন কাজে বের হতে পারছে না। যার ফলে মানুষের স্বাভাবিক কার্যাবলি ব্যহত হচ্ছে। তাঁত শিল্প প্রধান এই উপজেলার অধিকাংশ মালিক ঋন খেলাপি হওয়ার কারণে বেশিরভাগ কারখান বন্ধ থাকায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দূর্ভোগের সীমা ছেড়ে গেছে। শীতের বস্ত্র কেনার মত সাধ্য না থাকায় খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিধন করার চেষ্টা করছে সাধারণ মানুষ। মধ্যম আয়ের মানুষগুলো ভীড় জমাচ্ছেন ফুটপাতের দোকান গুলোতে। এদিকে সরকারী-বেসরকারী পক্ষথেকে দেয়া হচ্ছেনা শীতবস্ত্র। এবিষয়ে উপজেলার বড়ধূল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান, আমরা বেলকুচি উপজেলার চরাঞ্চলের মানুষ। নদী ভাঙ্গনের কারণে বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। যেখানে দু বেলা খাবারের যোগান দিতে হিমসিম খেতে হয়। আর সেই এলাকার মানুষ কিভাবে শীতবস্ত্র কিনবে? এদিকে সরকারী-বেসরকারী শীতবস্ত্রের দেখা নেই। বেলকুচি সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সোরহাব আলী জানান, চরাঞ্চলের মানুষের শীতের বস্ত্র কেনার মত সামর্থ নেই। তাই তারা প্রতিনিয়ত শীতের কষ্ট নিয়ে দিন পার করছে। এদের সহযোগিতা জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসা দরকার। সেই সাথে যদি সরকারী বা বেসরকারি প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে এই অসহায় মানুষগুলোর শীত কিছুটা হলেও লাঘব হবে। ভাঙ্গাবাড়ি ইউনিয়নের আব্দুল কাদের তালুকদার  বলেন, যারা গরিব মানুষ তাদের শীতের বস্ত্র নেই। প্রচন্ড শীতের কারণে মানুষ ঠিকমত কাজে বের হতে পারছে না।  যদি সরকার সহ জনপ্রতিধি এগিয়ে আসে তাহলে অসহায়দের শীত বস্ত্রের ব্যবস্থা হবে। এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জানান এই প্রতিবেদককে জানান, কিছু শীতবস্ত্র এসেছিল যা স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। আশা করি খুব শিঘ্রই আরও কিছু শীতবস্ত্র আসবে এবং তা দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। তবে সমাজের যারা বিত্তবান রয়েছে সরকারের পাশাপাশি তাদেরকে এগিয়ে আসার আহব্বান জানাচ্ছি। এদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো শীতার্থদের জন্য এগিয়ে আসলে অনেকটা উপকারে আসবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-১২-২০১৯ ০৭:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 695 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com