জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন বেলকুচির আহমিদা খাতুন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-১২-২০১৯ ০৭:৫০ অপরাহ্ন
|
|
জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন বেলকুচির আহমিদা খাতুন
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হলেন বেলকুচির আহমিদা খাতুন। ২০১৯ সালের জেলায় শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যাক্তি, প্রতিষ্ঠান,কর্মকর্তা ও কর্মচারী বাসাই কমিটি দির্ঘদিন বাসাই শেষে গত ১৪ ডিসেম্বর বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা স্বাক্ষরিত এই তালিকা প্রকাশ করেন। তালিকায় বেলকুচি উপজেলার চক সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আহমিদা খাতুনকে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করেন। এ তালিকা প্রকাশের পর বেলকুচির সকল শিক্ষক সমাজের মাঝে এক আনন্দের বন্যা বয়ে যায়। শিক্ষক সমাজের প্রতিনিধিনা ধন্যবাদ জানায় জেলার বাসাই কমিটিকে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-১২-২০১৯ ০৭:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1178 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ