উল্লাপাড়ায় ব্যক্তির উদ্যোগে কম্বল বিতরণ
০৪ মে, ২০২৬ ০৩:১২ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ব্যক্তির উদ্যোগে কম্বল বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২০-১২-২০১৯ ০৫:৪২ অপরাহ্ন
উল্লাপাড়ায় ব্যক্তির উদ্যোগে কম্বল বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করেন স্থানীয় ইউপি সদস্য হামিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বেতবাড়ি বিপ্লবী ক্লাবের সভাপতি হবিবর রহমান,ধোপাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক সহ প্রমুখ। 

পঞ্চক্রোশী ইউপি সদস্য হামিদুর রহমান বলেন শীতের তীব্রতা ক্রমেই বেড়ে চলছে,সমাজের প্রতি আমাদের  কিছু দায়বদ্ধতা রয়েছে, শীতার্ত মানুষের পাশে দাড়ানো । তাই সামাজিক দায়বদ্ধতা থেকে নিজ অর্থায়নে আমার নির্বাচনী এলাকা বেতবাড়ি গ্রামের অসহায় , হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-১২-২০১৯ ০৫:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 357 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com