ঢাকার উদ্যোক্তা মেলায় স্থান পেয়েছে উল্লাপাড়ার তরুণ উদ্যোক্তা
২৪ এপ্রিল, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন

  

ঢাকার উদ্যোক্তা মেলায় স্থান পেয়েছে উল্লাপাড়ার তরুণ উদ্যোক্তা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-১২-২০১৯ ১০:৫০ অপরাহ্ন
ঢাকার উদ্যোক্তা মেলায় স্থান পেয়েছে উল্লাপাড়ার তরুণ উদ্যোক্তা

উল্লাপাড়া প্রতিনিধিঃ তরুন উদ্যোক্তাদের নিয়ে ঢাকার ধানমন্ডি ২৭ এর মীনা বাজারের অপর পার্শ্বে গ্যালারীতে বসেছে তরুণ উদ্যোক্তাতা মেলা। মূলত এস. এস. সি ২০০০ ব্যাচের উদ্যোক্তাদের নিয়েই এই আয়োজন। মেলায় তরুণ উদ্যোক্তাদের উৎপাদিত শাড়ি, লুঙ্গি, চাদর, হাতে তৈরি ব্যাগ, তাঁতের শাড়ি, সিলেটের মনিপুরী শাড়ি, শাল চাদর, হস্ত শিল্পের লেদার সহ বিভিন্ন প্রকার পন্য সামগ্রি স্থান পেয়েছে । উল্লাপাড়ার তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসন সোহেল বলেন, এস. এস. সি ২০০০ ব্যাচের সারা দেশের বিভিন্ন তরুন উদ্যোক্তাদের একত্রিত করে তাদের উৎপাদিত ভালো পন্য সামগ্রি দেশ ব্যাপি পরিচিত ও সবার কাছে পৌছানোর জন্য এই আয়োজন। মেলার ১০ নম্বর স্টলে তাঁর নিজস্ব দেশী ব্রান্ডের মোড়কে চলনবিল অঞ্চলের ঘি,মধু,শুঁটকি মাছ,সরিষা তেল,কালোজিরার তেল, গুড়া মশলা সহ বিভিন্ন অর্গানিক পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় প্রায় ২৭ টি স্টল স্থান পেয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-১২-২০১৯ ১০:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 434 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com