উল্লাপাড়ায় গবাদি পশুকে বিনামূল্যে তড়কা রোগ প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন
২৪ এপ্রিল, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় গবাদি পশুকে বিনামূল্যে তড়কা রোগ প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-১২-২০১৯ ১০:৩৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় গবাদি পশুকে বিনামূল্যে তড়কা রোগ প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন

উল্লাপাড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার উল্লাপাড়ায় তড়কা ও পিপিআর রোগ প্রতিরোধকল্পে নিবিড় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দীন আহম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ভুইয়া প্রমুখ। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ২০১৯-২০ অর্থ বছরের এডিপি ও টিআর প্রকল্পের আওতায় নিবিড় টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ এতে সহায়তা দিচ্ছে। এই কর্মসূচির আওতায় উপজেলার ৮০ হাজার গবাদী পশুকে বিনামূল্যে তড়কা ও পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান করা হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-১২-২০১৯ ১০:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 293 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com