শিরোনামঃ
নিউজরুম ১৯-১২-২০১৯ ০৫:২৩ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে সরাসারি কৃষকের নিকট হতে আমন ধান সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী খাদ্য বিভাগের আয়োজনে উপজেলার কলাকান্দা গ্রামের কৃষক ফজল হক ও শাফিজল হকের বাড়িতে আমন ধান সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হুসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, শ্রীবরদী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, জেলা পরিষদ সদস্য আবু জাফর প্রমুখ। উল্লেখ্য উপজেলার ১ হাজার ৭শত ৪৩ জন কৃষকের নিকট হতে ১ হাজার ৭ শত ৪৩ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com