রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সোবহানঃ
১৮ জুন, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সোবহানঃ

নিউজরুম
১৯-১২-২০১৯ ০৫:১৯ অপরাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সোবহানঃ

 সিরাজগঞ্জ সদরের সড়াতৈল গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সোবহান মংগলবার রাত ১ টায় বগুড়ার ধুনটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।বুধবার সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সোবহানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উক্ত রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা কমান্ডার মোঃ ফজলুর রহমান খানসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ ও জেলা পুলিশের চৌকস সদস্যবৃন্দ। সড়াতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশের চৌকস দল সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জানাযা নামাজ পড়িয়ে বীর মুক্তিযোদ্ধাকে বগুড়া জেলার ধুনট উপজেলা কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে,তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


নিউজরুম ১৯-১২-২০১৯ ০৫:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 385 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com