শিবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা
০৪ মে, ২০২৬ ০৪:৩৩ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

নিউজরুম
১৯-১২-২০১৯ ০৩:২১ অপরাহ্ন
শিবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

রবিউল ইসলাম রবিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ও জেলা নেতার উপর সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে।  রবিবার রাতে পিরব ইউনিয়নের পালিকান্দা মন্ডলপাড়া তিনমাথা বাজারে চা খেতে গেলে অতর্কিত ভাবে মোটর সাইকেল যোগে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে একই এলাকার দুলু ও মাসুদ করিম বাহিনী সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বগুড়া জেলা নেতা নবীর উদ্দিনের উপর হামলা চালায়। এতে তার মুখের সামনের পাটির তিনটি ভাঙ্গিয়া রক্তাক্ত জখম হয়। তার আত্ম চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। বর্তমানে সে পুরুষ ওয়ার্ডে ১৭নং বিছানায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযো দায়ের করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


নিউজরুম ১৯-১২-২০১৯ ০৩:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 247 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com