সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত, আহত ৭
০৫ মে, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত, আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৯-১২-২০১৯ ০২:৫৭ অপরাহ্ন
সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত, আহত ৭

সোহাগ হাসান জয় : সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক- হেলপার নিহত। আহত হয়েছে অন্তত ৭ জন। বৃহস্পতিবার সকাল ৬টা দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানা হরিনচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। নিহতরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাক চালক রাজু আহমেদ (৩০) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার হামজালা রনি (২৪)। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম জানান, ভোরে হরিণচড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহন ও রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়।  ঘটনাস্থলে চালক রাজু  নিহত হয়। হেলপার রনিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রয়েছে। 


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৯-১২-২০১৯ ০২:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 589 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com