সিরাজগঞ্জের ভূইয়াগাঁতি পুরাতন ব্রিজ ডেবে যাওয়ায় ভোগান্তিতে উত্তরাঞ্চলের ৯ জেলা
২৮ এপ্রিল, ২০২৬ ০২:০০ অপরাহ্ন

  

সিরাজগঞ্জের ভূইয়াগাঁতি পুরাতন ব্রিজ ডেবে যাওয়ায় ভোগান্তিতে উত্তরাঞ্চলের ৯ জেলা

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৯-১২-২০১৯ ০১:৪৫ অপরাহ্ন
সিরাজগঞ্জের ভূইয়াগাঁতি পুরাতন ব্রিজ ডেবে যাওয়ায় ভোগান্তিতে উত্তরাঞ্চলের ৯ জেলা

সোহাগ হাসান জয় : ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জের ভূইয়াগাঁতি এলাকার পুরাতন একটি ব্রীজের পাটাতন ভেঙ্গে  ডেবে যাওয়ায় এ মহাসড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। এ কারনে উত্তরাঞ্চলের ৯ জেলা বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং ঢাকার মধ্যে যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।


এদিকে এ অবস্থায় এই মহাসড়কের চলাচলকৃত যানবাহনগুলো বিকল্প পথে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক, বগুড়ার ধুনট হয়ে ও কাজিপুর সড়ক দিয়ে সিরাজগঞ্জ শহর হয়ে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যুক্ত হচ্ছে এবং নাটোর হয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক দিয়ে ঢাকার পথে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রমানিক জানান, নিরাপত্তার কারনে বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে ভূইয়াগাতি ব্রীজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ ঘোষনা করা হয়। এ মহাসড়কে চলাচলকৃত যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে  বিকল্প সড়কটি নির্মান হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

 


নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ৪/৫ দিন আগে পুরাতন ব্রীজটির পাটাতন ৫/৬ ইঞ্চি ডেবে গিয়েছিল। ওই অবস্থাতেই যানবাহন চলাচল অব্যাহত ছিল। কিন্তু আজ ভোরে ব্রীজটির একটি পাটাতন ২/৩ ফুট ডেবে যায়। ওই অবস্থায় দিনভর ঝুকি নিয়ে যানবাহন চলাচল করতে দেয়া হলেও সন্ধ্যার পর ব্রীজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। ঢাকা- বগুড়া মহাসড়কের উন্নতিকল্পে ফোরলেনের কাজ শুরু হয়েছে। প্রায় ৭০ বছর আগের পুরাতন ওই ব্রিজের পাশ দিয়ে বাইপাস রাস্ত নির্মান না করেই নতুন ব্রিজের নির্মান কাজ চলছে। এ অবস্থায় পুরাতন ব্রিজের পাশ  থেকে মাটি সরে যাওয়ায় ব্রীজটি আরও ঝুকিপুর্ন হয়ে উঠেছিল। বুধবার দিনভর নানা ঝুকি নিয়ে ব্রীজটির উপর দিয়ে যানবাহন চলাচল করেছে। যে কারনে মহাসড়কের উভয় প্রান্তে দিনভর ছিল যানজট। শত শত যানবাহন আটকে পড়ায় নানা ভোগান্তি পোহাতে হয়।

 


সিরাজগঞ্জ পুলিশ সুপার (বিপিএম) টুটুল চক্রবর্তী বলেন, ক্ষতিগ্রস্থ ব্রীজটি দিয়ে হালকা যানবাহনও চলাচল করতে পারছে না। যে কারনে ঝুকি এড়াতে সড়ক বিভাগ মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে বলা হচ্ছে। এ জন্য ওই সকল সড়কে বাড়তি নিরাপত্তা হিসাবে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্রীজটির পাশেই বিকল্প সড়ক নির্মান কাজ শেষ হলে সকালের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৯-১২-২০১৯ ০১:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1181 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com