উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ
০৪ মে, ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৮-১২-২০১৯ ০৩:২৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রায়হান আলীঃ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকায় পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল লতিফের নাম থাকায় রাজাকারদের তালিকা থেকে প্রত্যাহার এবং  মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উল্লাপাড়ার বীর মুক্তিযোদ্ধারা। 

বুধবার সকালে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার নেতৃত্বে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে দের শতাধিক বীর মুক্তিযোদ্ধা এ  বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন। এসময় সকলেই রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল লতিফের নাম প্রত্যাহার এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হকের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু  হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা। সমাবেশে সকল মুক্তিযোদ্ধারা অবিলম্বে এই রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল লতিফের নাম  প্রত্যাহারের দাবি জানিয়েছেন। 

বিক্ষোভ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন পাকিস্তানি বাহিনীর আতঙ্ক বেসরকারি মুক্তিযুদ্ধের সংগঠন পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল লতিফের নাম রাজাকারদের তালিকায় রয়েছে এটা সকল মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছে। আমরা অবিলম্বে এই তালিকা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং সেইসাথে মুক্তিযোদ্ধা মন্ত্রীর অবিলম্বে উল্লাপাড়াবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে মঙ্গলবার উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধারা অবরোধ কর্মসূচি পালন করবে।

পলাশডাঙ্গা যুব শিবিরের একজন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম জানান  বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল লতিফের নেতৃত্বে নওগা যুদ্ধ হয় এ যুদ্ধে  পাক বাহিনীর প্রায় ২০ জন নিহত হয়েছে। লতিফ মির্জার নেতৃত্বে পলাশডাঙ্গা যুব শিবিরে পাবনা, উল্লাপাড়া এবং তাড়াশ থেকে প্রায় ৫ শতাধিক মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল লতিফ যদি রাজাকার হয় তাহলে আমরা পলাশডাঙ্গা যুব শিবিরে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা সবাই রাজাকার। তিনি আরো জানান এই তালিকা অবিলম্বে প্রত্যাহার এবং আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রীর পদত্যাগ দাবি জানাচ্ছি।

প্রসঙ্গতঃ পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল লতিফ সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া থেকে ২ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৮-১২-২০১৯ ০৩:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1310 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com