উল্লাপাড়ায় শিবির নেতা কে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে স্কুলের সভাপতি করার অভিযোগ
০৪ মে, ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় শিবির নেতা কে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে স্কুলের সভাপতি করার অভিযোগ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-১২-২০১৯ ০৮:১৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় শিবির নেতা কে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে স্কুলের সভাপতি করার অভিযোগ
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানী উচ্চ বিদ্যালয়ে অনিয়মতান্ত্রিকভাবে গভর্ণিং বডির সভাপতি পদে নিযুক্ত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে ১৫ ই ডিসেম্বর উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় এলংজানী উচ্চ বিদ্যালয়ে গত ২৮ নভেম্বর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অভিভাবকদের ভোটে নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্যসহ মোট ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। এবং সভাপতি পদে আশরাফুল ইসলাম মামুন ও সুলতান মাহমুদ প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য সম্মতি প্রদান করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। নিয়মানুযায়ী সকল গভর্ণিং বডির সদস্যদের সম্মতিক্রমে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করার কথা থাকলেও সেই নিয়ম উপেক্ষা করে এই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম গভর্ণিং বডির সদস্যদের না জানিয়ে একক প্রার্থী দেখিয়ে আশরাফুল ইসলাম মামুন কে সভাপতি হিসেবে নিযুক্ত করেছেন। প্রধান শিক্ষক গভর্ণিং বডির সভাপতি প্রার্থী সুলতান মাহমুদের নাম গোপন রেখে টাকাপয়সা লেনদেনের মাধ্যমে এককভাবে আশরাফুল ইসলাম মামুন কে সভাপতি হিসেবে নিযুক্ত করেছেন। পরে বিষয়টি এলাকাবাসী ও গভর্ণিং বডির সদস্যরা জানতে পারলে ক্ষোভের সৃষ্টি হয়। সদ্য এলংজানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আশরাফুল ইসলাম মামুন ২০০৯-১০ সালে লাহিড়ী মোহনপুর ইউনিয়ন শিবিরের শিক্ষা সম্পাদক এবং ১০-২০১১ সালে ইউনিয়ন শিবিরের সহঃসম্পাদক থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় সাবেক ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এলংজানী কেন্দ্রের আহ্বায়ক নজরুল ইসলাম জানান আশরাফুল ইসলাম মামুন কখনোই আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না।উনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন এর কোন কাগজপত্র বা প্রমাণ দেখাতে পারবেন না। ওয়ার্ড আওয়ামীলীগের এই নেতা বলেন আশরাফুল ইসলাম মামুন দীর্ঘদিন লাহিড়ী মোহনপুর ইউনিয়ন শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তার বাবা বিএনপির রাজনীতি করেন। আমাদের আওয়ামিলীগের (জাতীয় নির্বাচনে) অনেকবার তাদের (মামুনের পরিবারের) বাঁধার সম্মুখীন হতে হয়েছে। লাহিড়ী মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমির মওলানা হেলান উদ্দিন খাঁন বলেন আশরাফুল ইসলাম মামুন এক সময় শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন কিন্তু তার অনৈতিক কাজের জন্য তাকে শিবির থেকে অব্যহতি দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় (এলংজানী এলাকার) একজন জানান আশরাফুল ইসলাম মামুন একসময় শিবিরের রাজনীতি ও বর্তমানে এলাকায় সুদের ব্যবসা থেকে শুরু জুয়া সহ বিভিন্ন অনৈতিক কাজ করে টাকাপয়সা কামিয়েছে । টাকাপয়সার মাধ্যমে এলংজানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হয়েছে। সম্প্রতি সদ্য এলংজানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আশরাফুল ইসলাম মামুনের শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ততার বিষয়টি জামাতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলামের ফ্যান নামে জামায়াত নিয়ন্ত্রিত ফেসবুক পেজে আশরাফুল ইসলাম মামুনের ছবিসহ প্রকাশ করা হয়েছে। এরপর সেই ফেজবুক পেইজের ছবি ও শিবিরের রাজনীতির সম্পৃক্ততার বিষয়টি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। আরেক সভাপতি পদপ্রার্থী সুলতান মাহমুদ অভিযোগ করেন তার প্রার্থীতা এবং গভর্ণিং বডির সদস্যদের গোপন করে প্রধান শিক্ষক ফেরদৌস আলম তার ব্যক্তিগত স্বার্থ হাঁচিল করতে আশরাফুল ইসলাম মামুন কে সভাপতি করেছে। এবং তিনি দাবি করেন প্রধান শিক্ষকের নিরপেক্ষতা থাকার কথা ছিল কিন্তু তা না করে সে আশরাফুল ইসলাম মামুনের জন্য সকালের কাছে ভোট চেয়েছেন। আমি এর সুষ্ঠ বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল ইসলাম মামুন বলেন আমার বিরুদ্ধে যেসকল অভিযোগ উঠেছে সবগুলো মিথ্যা। তিনি দাবি করে বলেন আমি আওয়ামিলীগের রাজনীতি করি অনেক আগে থেকেই। এলংজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম বিষয়টি অস্বীকার করে জানান সরকারি নিয়মতান্ত্রিকভাবে সভাপতি নিযুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সদস্যদের সম্মতিক্রমে সভাপতি করা হয়েছে। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান এলংজানী উচ্চ বিদ্যালয়ে অনিয়মতান্ত্রিকভাবে যদি কাউকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় তাহলে তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-১২-২০১৯ ০৮:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1275 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com