বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে ক্রীড়া, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
২৮ এপ্রিল, ২০২৬ ০৯:১৯ অপরাহ্ন

  

বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে ক্রীড়া, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-১২-২০১৯ ০৫:৫৩ অপরাহ্ন
বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে ক্রীড়া, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জহুরুল ইসলাম: মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজে ক্রীড়া, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অধ্যক্ষ একেএম শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রানলয়ের মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুবজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, রাজাপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাজুক বিশ্বাস, নির্বাচন কমিশনার আশরাফুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে নবীণ ছাত্রীদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ বরেন্য শিল্পীদের গান পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-১২-২০১৯ ০৫:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 601 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com