নলকা সিডিপির আয়োজনে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
০৫ মে, ২০২৬ ০৩:২৮ পূর্বাহ্ন

  

নলকা সিডিপির আয়োজনে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৭-১২-২০১৯ ০৩:২৬ অপরাহ্ন
নলকা সিডিপির আয়োজনে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
সলঙ্গা প্রতিনিধি : "নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার করি,সুস্থ্য সুন্দর জীবন গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় নলকা ইউপির কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন, নলকা সিডিপির ম্যানেজার মি: কর্ণেল কস্তা। বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপি ক্যাম্পেইনটির আয়োজন করেন। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গন্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,নলকা সিডিপির এসি: ম্যানেজার ( এডমিন) মি: কিরণ বাড়ৈ, প্রোগ্রাম অফিসার বাবুল চন্দ্র বর্মণ,কেসি ফরিদপুর সর: প্রা: বিদ্যা: এর প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সালাম, কাঁঠালবাড়িয়া সর: প্রা: বি: এর প্রধান শিক্ষক আতিকুর রহমান, বোয়ালিয়ার চর সর: প্রা: বি: প্রধান শিক্ষক আমির হোসেন, পুর্ব ফরিদপুর সর: প্রা: বি: প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, আঙ্গারু সর: প্রা: বি: এর সহ: শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, ফ্যাসিলিটেটর রেজাউল ইসলাম। অনুষ্ঠানে ৫টি বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরন সহ নাস্তা বিতরন করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৭-১২-২০১৯ ০৩:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 201 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com