বিজয় দিবসে আব্দুর রশিদ মাস্টার স্মৃতি পরিষদ উদ্যোগে বিভিন্ন কর্মসুচী
০৫ মে, ২০২৬ ০১:১৭ পূর্বাহ্ন

  

বিজয় দিবসে আব্দুর রশিদ মাস্টার স্মৃতি পরিষদ উদ্যোগে বিভিন্ন কর্মসুচী

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৬-১২-২০১৯ ০৯:৪৫ অপরাহ্ন
বিজয় দিবসে আব্দুর রশিদ মাস্টার স্মৃতি পরিষদ উদ্যোগে বিভিন্ন কর্মসুচী
সলঙ্গা প্রতিনিধি :উল্লাপাড়ার সড়াতৈল উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুর রশিদ মাস্টার স্মৃতি পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজয় দিবসের এই দিনে কুচকাওয়াজ,ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা, দোয়া মাহফিল এবং মরহুম আব্দুর রশিদ মাস্টারের জীবনের উপর স্মৃতি চারণ করা হয়। উক্ত স্মৃতি পরিষদের আহবায়ক শহিদুল ইসলাম তালুকদার ভুলু'র সভাপতিত্বে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীতে উপস্থিত ছিলেন,মরহুম আব্দুর রশিদ মাস্টারের সুযোগ্য ছেলে, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংক কর্মকর্তা হুমায়ন আহম্মদ,সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার,শিক্ষক হাফিজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এলাকার সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিত্ব,সমাজ কর্মী,শিক্ষানুরাগী ও সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আব্দুর রশিদ মাস্টার ১৯৯৯ সনের ১৬ ডিসেম্বর মৃত্যু বরন করেন। এলাকার এই মহান ব্যক্তিত্বের অবদান ও স্মৃতির প্রতি শুদ্ধা রেখেই বিশেষ কর্মসুচী গ্রহন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৬-১২-২০১৯ ০৯:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 362 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com