আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
০৫ মে, ২০২৬ ০৬:০০ অপরাহ্ন

  

আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আব্দুল জলিল
১৬-১২-২০১৯ ০৯:২২ অপরাহ্ন
আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কাজিপুর প্রতিনিধিঃ মহান বিজয় দিবসে সিরাজগঞ্জের বিভিন্ন স্পটে আশার আলো ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের ভাঙ্গাবাড়ী,কালিয়া কান্দাপাড়া ও কামারখন্দ থানার বলরামপুর গ্রামের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আশার আলো ফাউন্ডেশনের টিম লিডার আশকার পাইন জানান,মানবতার সেবায় একধাপ এগিয়ে এই স্লোগানকে সামনে রেখে আশার আলো ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে, সমাজের অবহেলিত মানুষদের হাতে শীতের শুরুতেই শীতবস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত।ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই মহতি কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য আশা সরকার,আতাউর রহমান,নুরুজ্জামান, নুরুল ইসলাম,সাব্বির হোসেন,নীলা আহসান,লাভলী আক্তার,সুইটি,সুস্মিতা সহ আরো অনেকে।অনুষ্ঠান হতে শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষেরা হাসি মুখে বাড়ি ফিরে যান।

আব্দুল জলিল ১৬-১২-২০১৯ ০৯:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 414 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com