তাড়াশে উৎকোচের টাকা আনতে গিয়ে বিএডিসির প্রকৌশলী জনতার হাতে আটক
১৮ মে, ২০২৬ ০৮:০৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে উৎকোচের টাকা আনতে গিয়ে বিএডিসির প্রকৌশলী জনতার হাতে আটক

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৬-১২-২০১৯ ০৮:৪৬ অপরাহ্ন
তাড়াশে উৎকোচের টাকা আনতে গিয়ে বিএডিসির প্রকৌশলী জনতার হাতে আটক

আশরাফুল ইসলাম রনি :
সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক সেচ যন্ত্রের লাইসেন্স দেবার নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) তাড়াশ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইসরাফিল হোসেন কৃষকের কাছে উৎকোচের টাকা আনতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা বাজারে এ ঘটনা  ঘটে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুচলিকা নিয়ে ওই কর্মকর্তাকে ছেড়ে দেন।  
বিষয়টি দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস নিশ্চিত করে আরো  জানান, মাঝদক্ষিনা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ফিরোজ মাহমুদের নিকট থেকে ওই কর্মকর্তা বৈদুত্যিক সেচ যন্ত্রের লাইসেন্স দেওয়ার নাম করে  ৯৬ হাজার টাকা উৎকোচ নেন বলে কৃষক ফিরোজ মাহমুদ দাবী করেন।
পরবর্তীতে সোমবার সন্ধ্যা ৬ টার দিকে তাড়াশ বিএডিসি অফিসের উপ-সহকারী প্রকৌশলী ইসরাফিল হোসেন ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তার  কাছ থেকে উৎকোচের টাকা ফেরৎ চেয়ে ওই ভুক্তভোগী কৃষক বিএডিসি কর্মকর্তার মটর সাইকেলের গতিরোধ করেন।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনার এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ ভবনে বসে উভয় পক্ষের স্বাক্ষর নিয়ে আগামীতে বিষয়টির বিস্তারিত জেনে তারিখ নির্ধারণ করে ব্যবস্থা নেয়া হবে মর্মে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে কৃষক ফিরোজ মাহমুদ সহ এলাকার একাধিক  কৃষকেরা বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) তাড়াশ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইসরাফিল হোসেন কর্মস্থলে উপস্থিত না থেকে উপজেলার দেশীগ্রাম তালম ইউনিয়ন এলাকায় বৈদ্যুত্যিক সেচ যন্ত্রের আবেদনকারী কৃষকদের নিকট থেকে উৎকোচের টাকা নিতে ও তাগাদা দিতে আসেন।
এদিকে মুঠোফোনে বিএডিসি  তাড়াশ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইসরাফিল হোসেন  উৎকোচের টাকা নেয়া প্রসঙ্গে বলেন, বিষয়টি  আপনাকে পরে জানানো হবে বলে ফোনকলটি কেটে দেন।
এ প্রসঙ্গে তাড়াশ ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি ) মো. ওবায়দুল্লাহ জানান,  উপ-সহকারী প্রকৌশলী ইসরাফিল হোসেনের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার একাধিক মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। আর আজকের বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। পরে  বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
গত কয়েক দিনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় ‘‘ তাড়াশে সেচ যন্ত্রের লাইসেন্স পাননি  ৪০৮ জন কৃষক,  উৎকোচ গ্রহণের অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে’’   শিরোনামে সংবাদ প্রকাশ হয়।  তারপরেও ওই কর্মকর্তা উৎকোচ আদায়ের জন্য এলাকার বৈদুতিক্য সেচযন্ত্রের আবেদনকারী কৃষকদের কাছে নিতে ও তাগাদা দিচ্ছেন।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-১২-২০১৯ ০৮:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 416 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com