বিজয় দিবস উপলক্ষ্যে উল্লাপাড়ায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
১৯ এপ্রিল, ২০২৬ ০৫:৩৮ পূর্বাহ্ন

  

বিজয় দিবস উপলক্ষ্যে উল্লাপাড়ায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৬-১২-২০১৯ ০৮:১৭ অপরাহ্ন
বিজয় দিবস উপলক্ষ্যে উল্লাপাড়ায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ সোমবার বিকেলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সরকারি আকবর আলী কলেজ মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এই খেলায় প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।

ইউএনও একাদশ বনাম সূধী একাদশের মধ্যে অনুষ্ঠিত আকর্ষণীয় এই প্রীতি ফুটবল খেলায় ১-০ গোলে জয়ী হয় ইউএনও একাদশ। ইউএনও একাদশের অধিনায়ক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান ও সূধী একাদশের অধিনায়ক ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আকমর হোসেন।

খেলা পরিচালনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি।

খেলা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতি খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-১২-২০১৯ ০৮:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 478 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com