রায়গঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০১৯ পালিত
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ
১৬-১২-২০১৯ ০৬:১২ অপরাহ্ন
|
|
রায়গঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০১৯ পালিত
রায়গঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনারে প্রশাসন সহ রাজনৈতিক , সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে নানা কর্মসুচী পালিত হয়। সোমবার সকাল ৬টায় পুষ্প স্তবকের পর ইউএনও শামিমুর রহমানের সভাপতিত্বে স্থানীয় ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টার দিকে শারিরীক কসরতের ডিসপ্লে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ। বেলা ১১টায় পৌরসভার গুনগাঁতি আলেয়া মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবে সভাপতি মোঃ হাসানুজ্জামান সুলতানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ শামছ’ল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন ক্লাবের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। পরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ বেল্লাল হোসেন। দুপুর ১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গনে ইউএনও ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার শামিমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক কমান্ডার গাজী অধ্যাপক মোঃ রেজাউল করিম তালুকদার , ডেপুটি কমান্ডার মোঃ জহুরুল ইসলাম বাতেন প্রমুখ। বিকাল সাড়ে ৪টার দিকে চান্দাইকোনা বাজার চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আ’লীগ ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ। এ ছাড়া উপজেলার সরকারী-বেসরকারী দপ্তর , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও অনুরুপ কর্মসূচি পালন করেন ।
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ১৬-১২-২০১৯ ০৬:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 196 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ